শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের টাকা বিতরণের সময় ইউপি সদস্য বিজিবির হাতে আটক

নিউজ রুম / ১৬৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

টিপু ইকরাম :

কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের কৈয়ারবিল ইউনিয়নে গভীর রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের একজন ইউপি মেম্বার নগদ টাকাসহ আটক হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে তাকে বিজিবির টহল দল আটক করে।

বিজিবি জানায় শুক্রবার  রাত ১১টার দিকে বিজিবির একটি টহল দল চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সাইফুল ইসলাম স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের বিতরণের খবর পায়।  এসময় বিজিবির হাবিলদার হাবিবের নেতৃত্বে ১১ বিজিবির একটি চৌকস দল ইউপি মেম্বার সাইফুলকে নগদ ১০ হাজার টাকাসহ আটক করে। সেই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী ট্রাক মার্কার লিফলেট এবং পাঁচজন ভোটারের এনআইডি কার্ডও উদ্ধার করা হয়।

বিজিবি হাবিলদার হাবিব জানান, আটক হওয়া ইউপি মেম্বার সাইফুল ওই আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ট্রাক প্রতীকের পক্ষে ভোট কেনার জন্য ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। ইউপি মেম্বার নিজেই একথা বিজিবির কাছে স্বীকার করেছেন। এ ব্যাপারে তাৎক্ষণিক রিটার্নিং অফিসারকে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে আইনী ব্যবস্হা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন বিজিবি।


আরো বিভিন্ন বিভাগের খবর