শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার মার্কেট

নিউজ রুম / ১৪৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

মনসুর আলম :
কক্সবাজারের ঈদগাঁওতে সকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে একটি ফার্নিচার মার্কেট। সাথে পু্ড়েছে একটি সেলুনও। রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে ঈদগাঁওর ইসলামাবাদ ডুলা ফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু।
সভাপতি ওবাইদু জানান, রবিবার সকাল সাড়ে সাতটার দিকে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়ায় তৈরি মার্কেটটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিসার দোকান, একটি সেলুন আগুনের লেলিহান শিখায় দোকানভর্তি ফার্নিচার মুহূর্তে পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী হাফিজুর রহমান, মানিক, শাহজাহান, বাবুলসহ আরো কয়েকজন। ধারণা করা হচ্ছে প্রায় ২৫-৩০ লাখ টাকার  ফার্নিচার ও দোকানগৃহ মিলে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, আগুন দেখে ব্যবসায়ীরা দ্রুত বাজারে আসেন। নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। রফিক মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের লাগোয়া মার্কেটে আগুন ধরা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এসময় উভয়পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রামুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন পুরো নিয়ন্ত্রণে আনে।
রামু দমকল বাহিনীর টিম লিডার মো. হাসান চৌধুরী বলেন, প্রাথমিক ভাবে ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকান্ডে ৫টি দোকান পুড়ে গেছে। এতে চারটি ফার্নিচারের দোকান আরেকটি সেলুন। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। দ্রুত সময়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তা না হলে কয়েকশ দোকান পুড়ে যাবার শংকা ছিল


আরো বিভিন্ন বিভাগের খবর