শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

চৌধুরী ইকরাম :

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করেছে একদল দুষ্কৃতকারী।
আজ শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উখিয়া ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম ব্লকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত মাঝি করিম উল্লাহ ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মৃত গনু মিয়ার পুত্র এবং ২৭ নম্বর ব্লকের সাবেক মাঝি (রোহিঙ্গা কমিউনিটি লিডার)।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শামীম হোসেন জানান আজ শুক্রবার রাতে এশার নামাজের পর ১০/১২ জনের একদল দুষ্কৃতকারী ২০ নম্বর ক্যাম্পের এম ব্লকের মসজিদের সামনে এসে করিম উল্লাহর ঘরে ঢুকে। সন্ত্রাসীরা পরে করিম উল্লাহকে ঘর থেকে বের করে রাস্তার মধ্যে উপুর্যুপরি কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি টিম আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ করিম উল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে।

ওসি জানান ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে আরসা সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করেছে বলে ধারণা করা হচ্ছে।


আরো বিভিন্ন বিভাগের খবর