শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ক্যাম্পে ফের রোহিঙ্গা যুবক খুন

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

কক্সবাজারে উখিয়া উপজেলার আশ্রয় শিবিরে ২০ ঘন্টার ব্যবধানে ‘আধিপত্য বিস্তারের জেরে’ প্রতিপক্ষের দুষ্কৃতিকারিদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৪ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।

নিহত মো. হুজিত উল্লাহ (৩৪)। তিনি উখিয়ার ১৯  নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লকের বাসিন্দা ফজল করিমের ছেলে।

স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, শনিবার বিকেলে হুজিত উল্লাহ ক্যাম্পের বাড়ী সংলগ্ন একটি চায়ের দোকানে স্থানীয়দের সঙ্গে আলাপ করছিলেন। এক পর্যায়ে ৭/৮ জন মুখোশধারী অজ্ঞাত লোক সেখান থেকে তাকে তুলে নিয়ে যায়। কিছুদূর নেওয়ার পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য প্রথমে গুলি ছুড়ে। পরে এলোপাতাড়ি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিতের পর তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়। খবরটি শোনার পর থানা পুলিশ ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে।
ওসি বলেন, “ কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে, পুলিশ এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে আরসার সন্ত্রাসীরা এ খুনের ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। “
ঘটনায় জড়িত চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে ২০ নম্বর ক্যাম্পের ব্লক-এম/২৭ ব্লকে সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) নিজ বসতঘর থেকে তুলে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ নিয়ে ২৪ ঘন্টা না পেরোতেই আরেক খুনের ঘটনা ঘটলো।


আরো বিভিন্ন বিভাগের খবর