শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

টেকনাফের গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ চিহ্নিত ডাকাতের লাশ উদ্ধার

নিউজ রুম / ১৬৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড় থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ রফিক নামের চিহ্নিত এক ডাকাতের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৫ টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালী নামক এলাকার গহীন পাহাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি।
নিহত মোহাম্মদ রফিক (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
পুলিশ জানিয়েছে, মোহাম্মদ রফিক একজন চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, অপহরণ ও অস্ত্রসহ নানা অভিযোগে টেকনাফ থানায় ৫ টির বেশী মামলা রয়েছে।
নিহতের স্ত্রী ও স্থানীয়দের বরাতে ওসমান গনি বলেন, মোহাম্মদ রফিক গত ৪/৫ দিন ধরে নিখোঁজ ছিল। তার দুই স্ত্রী; এদের মধ্যে বড় স্ত্রী রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইঙ্গাকাটা এলাকায় এবং ছোট স্ত্রী টেকনাফ উপজেলার মোচনী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন। নিখোঁজের পর মোহাম্মদ রফিককে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও সন্ধান পাননি।
“ মঙ্গলবার বিকালে স্থানীয়দের কাছ থেকে রফিকের ছোট স্ত্রী টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলিখালী এলাকার গহীন পাহাড়ে গুলিবিদ্ধ এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর পান। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে স্বামীর লাশ শনাক্ত করেন। “
ওসি বলেন, “ বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। গুলিবিদ্ধ হওয়ার আঘাতের চিহ্ন দেখে পুলিশ ধারণা করছে, মোহাম্মদ রফিককে কাছ থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি করা হয়েছে। তাকে কোনভাবে তুলে এনে দূর্বৃত্তরা খুন করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। “
“ তবে কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিয়ে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ ধারণা, নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল অথবা আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের দুষ্কৃতিকারিরা তাকে খুন করে থাকতে পারে। “
ওসমান গনি জানান, মোহাম্মদ রফিক সংঘবদ্ধ ডাকাতদলের একজন সদস্য। সে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকা থেকে সাধারণ মানুষকে অপহরণ করে গহীন পাহাড়ে জিন্মি রেখে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত ছিল। কেউ মুক্তিপণ দিতে অস্বীকৃতি জানালে খুন করে লাশ গুম করে ফেলতো। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ ও অস্ত্রসহ নানা অভিযোগে থানায় ৫ টির বেশী মামলা রয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর