শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ জাহেদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১৭ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের মেরিনড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জাহেদ ওই উপজেলার ধোয়াপালং পূর্বপাড়ার নুরুল ইসলাম ওরফে নুরুর ছেলে। এঘটনায় আহত ফরহাদ মাহমুদ ইমু হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার শাকের আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার ঘনকুয়াশার রাতে কক্সবাজারমুখী দ্রুতগামী মোটরসাইকেলের সঙ্গে বাই-সাইকেলের সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আহতদের কক্সবাজারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি জব্দ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর