শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

বীর মুক্তিযোদ্ধা মরহুম ক্যাপ্টেন আবদুস সোবহান এর শোকসভা অনুষ্ঠিত

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

মুক্তিযোদ্ধা সংসদ ককসবাজার জেলা ইউনিট কমান্ড কাউন্সিল কার্যালয়ে ককসবাজার এর মুক্তিযোদ্ধাদের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার ও সাবেক ককসবাজার জেলা কমান্ডার মরহুম ক্যাপ্টেন আবদুস সোবহান এর স্বরনে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আলী। উক্ত শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইয়ামেন হোসেন।
শোকসভার শুরুতে মরহুম ক্যাপ্টেন আবদুস সোবহান ভাই ও ককসবাজার জেলা মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড কাউন্সিল এর সাবেক প্রয়াত জেলা কমান্ডারগণ যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত শীল, বীর মুক্তিযোদ্ধা মো: ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী বাহাদুর ও বীর মুক্তিযোদ্ধা মো: শাহাজাহান এর আতœার মাগফিরাত ও এ জেলার প্রয়াত সকল বীর মুক্তিযোদ্ধাগনের আতœার মাগফিরাত ও শোক প্রকাশ করে যার যার ধর্ম মতে মোনাজাত করা হয় এবং অসুস্থ ও প্রবীন মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। শোকসভায় ও দেয়া অনুষ্ঠানের আলোচনায় অংশগ্রহণ করে বক্তব্য রাখেন, জয় বাংলা বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোঃ দিদারুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নইমুল হক চৌধুরী টুটুল, বীর মুক্তিযোদ্ধা আক্তার নেওয়াজ খান বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক মুকুল, বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমরেড সুমির বরন পাল, মো: কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার, বীর মুক্তিযোদ্ধা এড: আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবালসহ প্রমুখ বীর মুক্তিযোদ্ধাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্টর কমান্ডারস ফোরামের জেলা সাধারণ সম্পাদক কমরেড গিয়াস উদ্দিন, আলোচনা অনুষ্ঠান ও শোক সভায় মরহুম আবদুস সোবহান ভাই এর জীবনের না জানা অনেক দুর্লভ সৃতিচারণ করেন মরহুমের মেঝ কন্যা সাবেরা ফারজিন তৃপ্তি সহ প্রমুখ নেতৃবৃন্দা। উক্ত শোকসভা থেকে ককসবাজারের জেলা প্রশাসক বরাবরে জোর দাবি জানানো হয়েছে উখিয়া উপজেলার হলদিয়ায় মরহুম ক্যাপ্টেন আবদুস সোবহান কতৃক প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মুখের ককসবাজার টেকনাফ সড়কের স্থানটিকে ‘ মরহুম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আবদুস সোবহান : সড়ক হিসেবে নামকরণের দাবি জানানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর