শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ায় পাহাড়ের মাটি কাটার সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি কাটার সময় চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছে।
শনিবার ভোর সাড়ে ৫ টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান, উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মুসলেম উদ্দিন (২০) উপজেলার একই ইউনিয়নের পাইন্যাশিয়া চাককাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। সে পেশায় দিনমজুর শ্রমিক।
স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, ভোরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি এলাকার দুবাই কাসেম মার্কেট সংলগ্ন পাহাড়ে একদল দিনমজুর মাটি কাটছিল। এক পর্যায়ে মাটির একটি বড় খন্ড তার গায়ের উপর এসে পড়ে। এসময় চাপা পড়া মাটির খন্ডের সাথে থাকা গাছের একটি শিকড়ে তার গোপনাঙ্গ আঘাতপ্রাপ্ত হয়।
“ ঘটনাস্থলে উপস্থিত অন্য দিনমজুররা মুসলেম উদ্দিনকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছন। “
ওসি বলেন, “ পুলিশের তথ্য রয়েছে, স্থানীয় হেলাল উদ্দিন নামের জনৈক ব্যক্তির মালিকানাধীন একটি ডাম্পার দিনমজুর শ্রমিকদের দিয়ে অবৈধভাবে মাটি কাটছিল। এতে মাটি চাপায় আহত হয়ে দিনমজুর মুসলেম উদ্দিনের মৃত্যু হয়েছে। “
মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের শেষে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান শামীম হোসেন।


আরো বিভিন্ন বিভাগের খবর