শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারের দুর্গম অঞ্চলে শিগগিরই চালু হবে উচ্চগতির ইন্টারনেট সেবা : পলক

নিউজ রুম / ১৮০ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, “কুতুবদিয়া সেন্টমার্টিনসহ কক্সবাজারের পাহাড়ি ও দুর্গম অঞ্চলে শিগগিরই উচ্চগতির ইন্টারনেট সেবা চালু হবে হবে।”
গতকাল কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর একচেঞ্জ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।
পলক আরও বলেন, “দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত, আধুনিক, স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে। একই সঙ্গে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার।”
পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী সেন্টমার্টিনের ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব-পোস্ট অফিস পুনঃনির্মাণ কাজ পরিদর্শন করেন। ২ দিনের কক্সবাজার সফর শেষে সন্ধ্যা ৬টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর