শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

রোহিঙ্গা ক্যাম্পে নৈশ প্রহরী নিহত

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক উখিয়া :

উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে ‘আধিপত্য বিস্তারের জেরে’ অজ্ঞাত প্রতিপক্ষের দুষ্কৃতিকারিদের ধারালো অস্ত্রের আঘাতে একটি লার্ণিং সেন্টারের এক নৈশ প্রহরী নিহত হয়েছে।
রোববার রাত সাড়ে ১০ টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানান উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন।
নিহত মো. ইয়াছিন (৩৫) একই ক্যাম্পের সি-১ ব্লকের বাসিন্দা আব্দুল বারী’র ছেলে।
তিনি ক্যাম্পটিতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার পরিচালনাধীন শিশুদের জন্য চালু থাকা একটি লার্ণিং সেন্টারের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ও স্থানীয়দের বরাতে শামীম হোসেন বলেন, রোববার রাতে মো. ইয়াছিন উখিয়া উপজেলার জামতলী ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিনকার মত নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে অতর্কিত মুখোশধারী ৭/৮ জনের অজ্ঞাত একদল দুষ্কৃতিকারি তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। এক পর্যায়ে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ইয়াছিনকে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতাড়ী কুপিয়ে পালিয়ে যায়।
“ খবর পেয়ে এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও দুষ্কৃতিকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মো. ইয়াছিন ঘটনাস্থলেই মারা যায়। “
ওসি বলেন, “ কারা, কি কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। “
ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শামীম হোসেন।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর