শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজন নিহত

নিউজ রুম / ১৫২ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের রামুতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র সহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজার এবং রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকায় এসব ঘটনা ঘটেছে বলে জানান, রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের ওসি মো. আজিজুল বারী ইবনে জলিল।
নিহতরা হল- রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব নোনাছড়ি এলাকার মো. আনোয়ার মিয়ার ছেলে মো. শাহেদ রানা (১৪) এবং রশিদনগর ইউনিয়নের পূর্ব হামিরপাড়ার মোহাম্মদ বাবুলের ছেলে সাইফুল ইসলাম (২৮)। এদের মধ্যে মো. শাহেদ রানা জোয়ারিয়ানালা এম এইচ সাঁচি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
আহতরা হল- মোহাম্মদ আশরাফ ও আব্দুর রহমান। তারা দুইজনেই কক্সবাজারের স্থানীয় বাসিন্দা।
স্থানীয়দের বরাতে আজিজুল বারী বলেন, সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে সড়কের পাশে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য অবস্থান করছিল। এক পর্যায়ে কক্সবাজারমুখি হানিফ পরিবহন সার্ভিসের একটি বাস তাকে ধাক্কা দিয়ে গাড়ীসহ চালক পালিয়ে যায়।
ওসি বলেন, “ পরে স্থানীয় গুরুতর আহত অবস্থায় মো. শাহেদ রানাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। “
দুর্ঘটনার পরপরই ঘাতক চালক বাসটি সহ পালিয়ে যাওয়ায় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান আজিজুল বারী।
এদিকে সকালে পৃথক সময়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার  রশিদনগর ইউনিয়নের পানিরছড়া মামুন মিয়া বাজার এলাকায় যাত্রিবাহী বাস ও মাহেন্দ্র গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং দুইজন আহত হয়েছে বলে জানান রামু হাইওয়ে ক্রসিং থানার এ ওসি।
আজিজুল বারী বলেন, কক্সবাজারমুখি মারশা পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র গাড়ীর মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাহেন্দ্র গাড়ীটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু এবং দুইজন আহত হন। হতাহতরা মাহেন্দ্র গাড়ীর যাত্রী ছিলেন। ঘটনার পরপরই মারশা পরিবহনের বাসটির চালক ও সহকারি পালিয়ে গেলেও দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি পুলিশ জব্দ করেছে।
নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর