শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

হাফেজ মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার ছাত্রলীগ

নিউজ রুম / ১৫১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কাতারে অনুষ্ঠিত তিজান আন-নূর আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছে কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এসএম সাদ্দাম হোসাইন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রামুর জোয়ারিয়ানালা এলাকায় এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথিরা মুশফিকুর রহমানের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

একইদিন জুমার আগে ওই এলাকায় এসএম সাদ্দাম হোসাইন জামে মসজিদ ও এতিমখানার উদ্বোধন করা হয়।

এসময়  সাদ্দাম হোসাইন বলেন, ‘আমি ছোটবেলা থেকে মানুষের পাশে আছি। মানুষকে সাহায্য সহযোগিতা করতে আমার ভালো লাগে। সেই ভালো লাগা থেকে আর্থ সামাজিক উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আমাদের কক্সবাজারের গৌরব আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনকারী হাফেজ ক্বারী মুশফিকুর রহমানকে সংবর্ধনা দিয়েছি। এছাড়াও আমি দীর্ঘদিন ধরে অসহায় মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা করে আসছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

সংবধর্না ও উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওলামায়ে একারাম ও ছাত্রলীগেন জেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর