শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় বাস – ক্যাভার্ড ভ্যান সংঘর্ষে চালক ও নারী সহ নিহত ৩ : আহত ১০

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের চকরিয়া
 যাত্রীবাহী বাস ও ওষুধাবাহী কার্ভাডভ্যানের মধ্যে মুখামুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত এবং ১১ জন ১১ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকার আরএফএল ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
 নিহতরা হলেন, চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে মাংস ব্যবসায়ী বশির আহমদ(৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল আলীর মেয়ে রুবিদা আকতার(২৬) ও চট্টগ্রামের পাঁচলাইশ হামজারবাগ এলাকার নুরুল আমিনের ছেলে আবদু শুক্কুর মুন্না(৪০)। এছাড়া আহত হয়েছেন আরও ১০জন। এছাড়া ঈগলের চালক আবদুল মান্নানের অবস্থা আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করেছে।
 চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, বৃহস্পতিবার সকালে চকরিয়ার হারবাং ইউনিয়নের আরএফএল ফ্যাক্টরির সামনে চট্টগ্রামমুখি ‘ঈগল পরিবহন’ সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ‘স্কয়ার ফ্যার্মাসিটক্যাল’ ওষুধবাহী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে বাসটি সড়কের খাদে পড়ে যাওয়ার পাশাপাশি গাড়ী দুইটি দুমড়ে মুচড়ে যায়।
“ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। এছাড়া   আহত হয়েছে ১১ জন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর বাস চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, নিহতদের মরদেহ সুরতাহাল প্রতিবেদনের তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর