শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সৈকত পরিচ্ছন্নতা ও ভাঙনরোধে ব্যতিক্রমী উদ্যোগ

নিউজ রুম / ২২০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারে সমুদ্রসৈকত পরিচ্ছন্নতা বিষয়ে পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সৈকত পরিচ্ছন্নতা ও বৃক্ষ হস্তান্তর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন এডিসন গ্রুপ সিম্ফনি।
এসময় জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রতিক্রিয়া মোকাবেলা, দুর্যোগ ঝুঁকি হ্রাস, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপন অতি জরুরী। এছাড়াও পরিবেশের প্রতি সচেতনতা তৈরি একান্ত প্রয়োজন। তাই সৈকতে বেড়াতে আসা পর্যটক-দর্শনার্থীরা যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে যার যার অবস্থান থেকে সৈকত পরিচ্ছন্ন রাখলে সবার জন্য ভালো হয়।’
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন বলেন, ‘পরিচ্ছন্নতা কর্মসূচি একবার নয় বরং দীর্ঘমেয়াদী করলে ভালো হয়। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরা একটু সচেতন হলেই সুন্দর ও মনোরম পরিবেশ সৃষ্টি হয়। আর বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের উপর সচেতনতা অবলম্বন করা আমাদের সকলের উচিত।’
সিম্ফনি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘কক্সবাজারে লাখ লাখ পর্যটক আসে। তারা যেন সৈকতে ময়লা-আবর্জনা না ফেলে সেজন্য তাদের সচেতন করার লক্ষ্যে আমাদের এই কর্মসূচি। সমুদ্রসৈকত আমাদের জাতীয় সম্পদ। এটিকে ভালো রাখা আমাদের সকলের দায়িত্ব। এছাড়া জলবায়ু পরিবর্তন, সমুদ্রতীর ভাঙন রোধে বৃক্ষরোপনের উদ্যোগ হাতে নিয়েছি আমরা।’
এসময় কোম্পানিটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর