শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সৈকতে আরও একটি কচ্ছপ ১৩২টি ডিম পেড়েছে

নিউজ রুম / ১৬৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে অলিভ রিডলি বা জলপাই রঙের আরও একটি সামুদ্রিক কচ্ছপ ১৩২টি ডিম পেড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১২টায় উখিয়া উপজেলার সোনার পাড়া সৈকতে ডিম দিয়ে কচ্ছপটি সাগরে ফিরে যায়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের(বোরি) বিজ্ঞানীরা ডিমগুলো সংগ্রহ করে বৈজ্ঞানিক উপায়ে সৈকতের হ্যাচারিতে সংরক্ষণ ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন বোরির মহাপরিচালক অধ্যাপক ড. তৌহিদা রশীদ। তিনি বলেন, এর আগে একই সৈকতে আরও একটি কচ্ছপ ১২৫ডিম পেড়েছে। এ ডিমগুলোও বাচ্চা ফোটানোর জন্য সংরক্ষণ করা হয়।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন,সৈকতের প্রাকৃতিক পরিবেশে প্রায় দুই ফুট মাটি খুঁড়ে ডিমগুলো সংরক্ষণ করা হয়েছে। আগামী ৫০ থেকে ৫৫ দিনের মধ্যে ডিমগুলো থেকে বাচ্চা ফুটবে। এরপর বাচ্চাগুলো সাগরে অবমুক্ত করা হবে।
তিনি বলেন, নভেম্ভর থেকে এপ্রিল পর্যন্ত সামুদ্রিক কচ্ছপের প্রজনন মৌসুম ধরা হয়। এর মধ্যেই মা কচ্ছপ ডিম পাড়তে সৈকত তীরে  আসে। এ সময়ে সৈকতে এসে অনেক জায়গায় কচ্ছপ মারাও পড়ছে।
এদিকে চলতি মাসের ২ থেকে ৮ ফেব্রুয়ারি উখিয়া ও টেকনাফ সৈকতে আরও নয়টি মা কচ্ছপ ১ হাজার ৭৭টি ডিম পেড়েছে। ডিমগুলো বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার(কোডেক) নিজেদের হ্যাচারিতে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে  সংগ্রহ করেছে বলে জানা গেছে। ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত নেচার অ্যান্ড লাইফ প্রকল্পের মাধ্যমে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।#


আরো বিভিন্ন বিভাগের খবর