শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

টেকনাফে বাস চাপায় ২ রোহিঙ্গা শিশু নিহত

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী বাসের চাপায় রোহিঙ্গা দুই শিশু নিহত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ ) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শাহপরী হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইয়ুম।
নিহতরা হল, টেকনাফ উপজেলার আলিখালী ২৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২৬ ব্লকের সালেহ আহমদের ছেলে মোহাম্মদ ইসমাঈল (০৮) এবং একই এলাকার মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ হাসান (০৫)।
স্থানীয়দের বরাতে আব্দুল কাইয়ুম বলেন, সকালে কক্সবাজার-টেকনাফ সড়ক দিয়ে রোহিঙ্গা শিশু মোহাম্মদ ইসমাঈল ও মোহাম্মদ হাসান তাদের বাবাদের সঙ্গে নিজেদের ক্যাম্প থেকে পার্শ্ববর্তী শালবাগান ২৬ রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয়ের বাড়ীতে যাচ্ছিল। এক পর্যায়ে টেকনাফগামী পায়রা পরিবহন সার্ভিসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিশু মারা যায়। ঘটনার পরপরই চালক ও সহকারি গাড়ী ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।
নিহতদের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।


আরো বিভিন্ন বিভাগের খবর