শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

সীমান্তে পড়ে থাকা মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ার বাংলাদেশ মিয়ানমার সীমান্তে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদ জানার জানার দুইদিন পর বিজিবি’র সহযোগিতায় মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর রহমতের বিল এলাকায় সীমান্ত বিজিবির সহযোগিতায় মরদেহ উদ্ধার করে উখিয়া থানার পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার এই পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ সদস্য। তবে সেখানে ২ নারী এবং ২ শিশুও ছিল। সেদিন গোলাগুলিতে উত্তপ্ত ছিল সীমান্ত এলাকাটি। হয়ত সেদিনের গোলাগুলিতে ওই যুবক নিহত হয়। এরপর থেকে ওই এলাকায় চলাচল সীমাবদ্ধ ছিল। পরে বৃহস্পতিবার রাতে এলাকার লোকজন মরদেহটি দেখতে পায়। মরদেহ মিয়ানমারের নাগরিকের বলেও মন্তব্য করেন তাঁরা।
গ্রামবাসী আরো জানিয়েছেন, সীমান্তের এদিক সেদিক আরো কয়েকটি মরদেহ দেখা গেছে।

উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, পুলিশ একজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর