শিরোনাম :
প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ

প্রয়োজনের সময় দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত সেনাবাহিনী-সেনা প্রধান

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রয়োজনের সময় দেশ মাতৃকার জন্য যুদ্ধ করতেও প্রস্তুত সেনাবাহিনী। এর বাইরেও আমরা অনেক উন্নয়নমূলক কাজ করে আসছি। ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় বিভিন্ন দুর্যোগ মোকাবেলায়ও আমরা কাজ করে থাকি।

রবিবার দুপুরে কক্সবাজারের রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

রামু ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার এরিয়া পরিদর্শন করেছেন সেনা প্রধান।

পরিদর্শনকালে তিনি কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালনাধীন রেস্ট হাউজ ‘জলতরঙ্গ’ এর বর্ধিতাংশ প্রকল্প, রামু সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি ও সৈনিক ক্লাব কমপ্লেক্স উদ্বোধন করেন। এছাড়াও, সেনাবাহিনী প্রধান ‘বে ওয়াচ প্রকল্প’ এর কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এসময় সেনা সদর দপ্তরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ ছাড়াও জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার কক্সবাজার এরিয়াসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। এর বাইরেও সেনাবাহিনী অনেক উন্নয়নমূলক কাজ করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী সম্মান ও মর্যাদার সাথে কাজ করছে জানিয়ে সেনা প্রধান বলেন, দীর্ঘদিন ধরে আমরা জাতিসংঘে এক নম্বর সৈন্য প্রেরণকারী দেশ হিসেবে কাজ করছি।

 


আরো বিভিন্ন বিভাগের খবর