শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর অমৃত স্বরকলি চিত্রাংকন, চিঠি ও তবলা প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ রুম / ১৭২ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

সত্যেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের একুশের অনুষ্ঠান অমৃত স্বরকলি বিভিন্ন প্রতিযোগীতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে৷ গতকাল ২০ ফেব্রুয়ারী, মঙ্গলবার বিকাল ৩টা থেকে চিত্রাংকন, চিঠি লেখা ও তবলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাতটায় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠান সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে৷ এসময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি কামাল পাশা, গ্রুপ থিয়েটার ফেডারেশন জাতীয় পরিষদ সদস্য এড. তাপস রক্ষিত, কবি আসিফ নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সাধারণ সম্পাদক নজীবুল ইসলাম, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক। এসময় আরো উপস্থিত ছিলেন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী সঙ্গীত বিভাগের প্রশিক্ষক রিদিতা মাইশা, নৃত্য বিভাগের প্রশিক্ষক মোঃ হারুনুর রশীদ লিটন। অতিথিবৃন্দ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করেন।
পরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের একুশের অনুষ্ঠান সত্যেন শিল্পীগোষ্ঠীর আবৃত্তি, নৃত্য ও সংগীত বিভাগের শিল্পীদের পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর