শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ায় ৬ বাড়ি পুড়ে ছাই: খোলা আকাশের নিচে ১৩ পরিবার

নিউজ রুম / ১৫৭ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়া, চকরিয়া থেকে:

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে পুড়ে ৬টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৩টি পরিবার খোলা আকাশের নিচে দিনাতিপাত করছেন। তবে ছাই হওয়া ১৩ পরিবারের প্রায় ৪০ লক্ষ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা। গত শুক্রবার (১ মার্চ) ভোর রাত ৪টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নয়াপাড়া-হাজির পাড়া গ্রামে আগুন লাগার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ১৩ পরিবার হলেন: বশির আহমদের ছেলে আবুল কাশেম (৩৭), আবুল হাশেম (৩৪) ও আবু ছৈয়দ (৩১), রশিদ আহমদের ছেলে জালাল উদ্দিন (৩২), নুরুল ইসলামের ছেলে আবদুল হাকিম (২৮), আবদুল মতলবের ছেলে নুরুল ইসলাম টুলু (৫৫), মনিরুজ্জামানের ছেলে নুর মোহাম্মদ (৫৫), আবদু রহমানের ছেলে হাবিবুর রহমান (৭৫) ও দলিলুর রহমান (৭৮), নুরুল ইসলামের মেয়ে জোসনা (৩৫), নুরুল ইসলাম টুলুর মেয়ে জান্নাতারা (২৮), আবদুল হামিদ (২৮) ও আবদুল করিম (২৫)। আগুনে পোড়ার সত্যতা স্বীকার করে, অত্র ওয়ার্ডের মেম্বার হারুনুর রশীদ বলেন, আবুল কাশেম মাঝির বাড়িতে থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার মুহুর্তেই লাগোয়া বাড়ি হওয়ায় ৬টি বাড়ি পুড়ে একসঙ্গে ছাই হয়ে যায়। তবে ৬টি বাড়িতে যৌথভাবে ১৩ পরিবার বসবাস করতেন। তবে আগুনে পোড়ার কারনে আনুমানিক ৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান। আমি জনপ্রতিনিধি হিসাবে ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য এমপি, উপজেলা প্রশাসন ও বিত্তশালীদের আন্তরিক সহযোগীতা কামনা করছি। উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, আমি আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি গুলো দেখতে গিয়েছিলাম। সুতরাং ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দেওয়া হবে।

 


আরো বিভিন্ন বিভাগের খবর