শিরোনাম :
কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি

অগ্নি-নির্বাপন ব্যবস্থার ত্রুটি ও ভোক্তা অধিকার আইন অমান্য

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
অগ্নি-নির্বাপন ব্যবস্থার ত্রুটি ও ভোক্তা অধিকার আইন অমান্য করার অভিযোগে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
জরিমানা দন্ডিত এসব প্রতিষ্টানের মধ্যে রয়েছে অভিজাত হোটেল ও রেঁস্তোরাও।
মঙ্গলবার বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে এসব অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ( এডিএম ) মো. ইয়ামিন হোসেন।
ইয়ামিন হোসেন বলেন, মঙ্গলবার বেলা ১২ টা থেকে পর্যটন শহর কক্সবাজারকে অগ্নিকান্ডের দুর্ঘটনা থেকে নিরাপদ ও পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি দল হোটেল-মোটেল জোনে অভিযান পরিচালনা করে। এতে আবাসিক হোটেলগুলোতে অগ্নি-নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করা এবং খাবার রেস্তোরায় মূল্য তালিকা প্রদর্শন না করা সহ নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যতয়ের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এডিএম বলেন, “ জরিমানা আদায় করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অগ্নি-প্রতিরোধক দরজার বিপরীতে কাঠের দরজা, অকেজো স্মোক ডিডেক্টর, পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, হোটেলের আয়তন অনুপাতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চুড়ান্ত সনদ না থাকা এবং খাবার রেস্তোরাগুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করার পাশাপাশি নিরাপদ খাদ্য পরিবেশনে ত্রুটির প্রমাণ মিলেছে। “
এসব অভিযোগে এর মধ্যে অভিজাত হোটেল লং বিচকে ১ লাখ টাকা, হোটেল সী প্যালেসকে ৫০ হাজার টাকা, হোটেল কল্লোলকে ৫০ হাজার টাকা, হোটেল মিডিয়াকে ১০ হাজার টাকা, কাচ্চি ডাইন রেস্তোরাকে ২০ হাজার এবং হোটেল মিডিয়ার রেস্তোরাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া হোটেল মিডিয়ার পাশে অনুমোদনহীন একটি ক্ষুদ্র দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইয়ামিন হোসেন জানান, দন্ডপ্রাপ্ত প্রতিষ্টানগুলোকে জরিমানা আদায় করার পাশাপাশি ত্রুটিগুলো দ্রুত কাটিয়ে উঠতে নির্দেশনা দেওয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছে। প্রশাসনের এ অভিযান আগামী আরও কয়েকদিন অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর