শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ রুম / ২৯৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

শ্রীলংকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় করায় বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শ্রীলংকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তাই, আজকের তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয়েছিল অলিখিত ফাইনালে। গুরুত্বপূর্ন এই ম্যাচে লংকানদের ৪ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলংকা। জবাব দিতে নেমে ৪ উইকেট ও ৫৮ বল বাকি থাকতেই জয় তুলে নেয় টাইগাররা।

সৌম্য সরকারের কনকাশন সাব হিসেবে এদিন ওপেনিংয়ে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। সুযোগ পেয়ে সেটির দারুণ সদ্ব্যবহার করেছেন এই ওপেনার। খেলেছেন ৮১ বলে ৮৪ রানের দুর্দান্ত ইনিংস। শুরুতে তার গড়ে দেওয়া ভিত্তির পরে শেষের ক্যারিশমা দেখিয়েছেন মূলত বোলার রিশাদ হোসেন। ১৮ বলে তার ঝোড়ো ৪৮ রানে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।


আরো বিভিন্ন বিভাগের খবর