শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন আজিজ রাসেল

নিউজ রুম / ১৬২ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রম্নতশীল সংবাদকর্মী এম.এ আজিজ রাসেল। ১৫ মার্চ দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক তাঁকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। একই সাথে তাঁকে রামু, টেকনাফ এবং সেন্টমার্টিনেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এম.এ আজিজ রাসেল কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার বার্তা প্রধান ও কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ—সিবিএন এর বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। কাজ করছেন দেশের প্রথম সারির জাতীয় অনলাইন পোর্টাল সান নিউজের কক্সবাজার প্রতিনিধি হিসেবে। এছাড়া তিনি কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
গত দুই যুগে আজিজ রাসেল জাতীয় দৈনিক সকালের সময়, গণকণ্ঠ, দৈনিক আমার বাঙলা, কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ি, দৈনিক ইনানী, দৈনিক বাঁকখালী, দৈনিক আপনকণ্ঠ ও দৈনিক আমাদের কক্সবাজারের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মরহুম মোস্তফা কামাল ও সায়েরা বেগম মিনুর একমাত্র পুত্র সন্তান।
আজিজ রাসেল দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ থেকে (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়) রাষ্ট্র বিজ্ঞান নিয়ে অনার্স—মাস্টার্স সুনামের সাথে সম্পন্ন করেছেন। পেশাগত দায়িত্বপালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর