শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কিছু অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

নিউজ রুম / ২৪৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের ৪ অঞ্চল রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর থেকে ঢাকা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, রংপুর এবং ময়মনসিংহের কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।

বুধবার ২০ মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

 


আরো বিভিন্ন বিভাগের খবর