শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে স্বচ্ছতার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন

নিউজ রুম / ১৫৬ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

“সেবার ব্রতে চাকরি” শ্লোগানে গত ২৩ মার্চ ২০২৪ খ্রি. কক্সবাজার জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে শতভাগ মেধা, যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে ।

কক্সবাজার জেলার সন্মানিত পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ মাহফুজুল ইসলাম,বিপিএম,পিপিএম (বার) মহোদয় পুলিশ লাইন্স ড্রিলশেডে সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জানুয়ারি-২০২৪ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে উত্তীর্ণদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ।

এসময় উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য জনাব আবদুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), বান্দরবান জেলা, জনাব শাহনেওয়াজ, বিপিএম,পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রাঙ্গামাটি জেলা ও জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কক্সবাজার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যগণ ।

উল্লেখ্য যে, কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ৫৮ টি শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৫৪৩ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান তন্মধ্যে ১৯৬৯ জন অংশগ্রহণ করেন । শারীরিক উপযুক্ততা প্রমাণে ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (PET) শেষে ৪৯৮ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন এবং লিখিত পরীক্ষায় ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন । তন্মধ্যে চূড়ান্তভাবে ৫৮ জনকে (পুরুষ ৫২ জন ও নারী ০৬ জন) মনোনীত করে কক্সবাজার জেলা টিআরসি-২০২৪ নিয়োগ বোর্ড ৷ পরিশেষে পুলিশ সুপার, কক্সবাজার মহোদয় চূড়ান্তভাবে উত্তীর্ণদের দেশপ্রেম, সততা, পেশাদারিত্ব ও সেবার মনোভাব নিয়ে পুলিশ বিভাগে চাকরি করার আহ্বান জানান ।

এসময় চূড়ান্তভাবে উত্তীর্ণ সদস্যরা অশ্রুসিক্ত কন্ঠে তাদের অনুভূতি ব্যক্ত করেন । তারা জানান মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়ে আমরা আনন্দিত । আজ আমরা এতটাই খুশি যে ভাষায় প্রকাশ করা সম্ভব না । পুলিশের এই চাকরি পেতে আমার কোনো অসৎ উপায় অবলম্বন করতে হয়নি । নিজের যোগ্যতায় আমরা আজ এই জায়গায় আসতে পেরেছি । কোনো তদবির ও সুপারিশ লাগেনি । সবাই আমাদের জন্য দোয়া করবেন । আমরা আজ খুবই আনন্দিত ও কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞ ।


আরো বিভিন্ন বিভাগের খবর