শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

কক্সবাজারে বিশ্ব আবহাওয়া দিবস পালন

নিউজ রুম / ১৭৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার আবহাওয়া অফিস দিন ব্যাপী কর্মসুচি পালন করে।

গত ২৩ মার্চ  বিশ্ব আবহাওয়া দিবস-২৪ উপলক্ষে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, কক্সবাজার এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, সহকারী আবহাওয়াবিদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়। উক্ত সভায় বিশ্ব আবহাওয়া দিবস-২০২৪ এর প্রতিপাদ্য বিষয় “At the Frontline of Climate Action”বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত সভার বিস্তারিত আলোচনায় অংশগ্রহণ করেন, আবহাওয়া কার্যালয়, কক্সবাজারের অফিস প্রধান  মোঃ আব্দুল হান্নান, সহকারী আবহাওয়াবিদ, তোফায়েল হোসেন, আবু তাহের, মোঃ আলমগীর, দুলাল চন্দ্র দাশ, মুজিবুল হক, শাহাদাত হোসেন, আবদুল মাবুদ, জাহাঙ্গির আলম, সালমা খাতুন, মোঃ হাসানুজ্জামান, রীনা পাল, মাহবুব, ঈশান, নাফিস, উদার, জগৎ, তামিম ও আরাফ প্রমূখ। বিশ্ব আবহাওয়া দিবস-২৪ এর প্রতিপ্রাদ্য বিষয়ের উপর বক্তগণ বলেন, ভৌগলিক কারণে বাংলাদেশ পৃথিবীর অন্যতম দূর্যোগপ্রবণ দেশ হওয়া সত্ত্বেও বিভিন্ন আর্থসামাজিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অপরিসীম। প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা করতে গিয়ে মোঃ আব্দুল হান্নান বলেন, বর্তমানে জলবায়ুর বিরুপ প্রভাব শুরু হয়ে গেছে, এখন যে কোন ধরনের প্রকল্প শুরু করার পূর্বে জলবায়ুর কথা চিন্তা করতে হবে। জলবায়ুর বিরুপ প্রভাব সম্পর্কে ভবিষ্যৎ প্রজম্মকে বাস্তব ধারণা দেওয়া দরকার। এছাড়া যে কোন কাজে জলবাযূকে প্রাধান্য দেওয়ার জন্য বলা হয়।
পরিশেষে সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষনা করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর