শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় আওয়ামীলীগ দুগ্রুপের হট্টগোল

নিউজ রুম / ১৬১ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন

পেকুয়া প্রতিনিধি ;

কক্সবাজারের পেকুয়া উপজেলা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের হট্টগোল হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বেলা ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুবাইদুল্লাহ লিটন বক্তব্যে বলেন, সাইফুদ্দিন খালেদকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নন, আইনশৃঙ্খলা সভায় কেন তাকে সভাপতি হিসেবে সম্বোধন করা হয়।

জুবাইদুল্লাহ লিটনের বক্তব্যের জবাবে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, জুবাইদুল্লাহ লিটন দশ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি। তাদের মত অপরাধীকে আইনশৃঙ্খলার সভায় উপস্থিত রেখে আইনশৃঙ্খলা কথা বলা যায় না।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেমের বক্তব্যের প্রতিবাদ করতে গিয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন টইটং ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী ত্রাণ চুরির দায়ে মামলা হয় এবং চেয়ারম্যান পদ থেকে বহিষ্কৃত হন,তিনিও একজন অপরাধী। বক্তব্যের এক পর্যায়ে দুগ্রুপের মধ্যে হট্টগোল বেধে যায়।

দুপক্ষের হট্টগোলে উদ্ভট পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিক সভা সমাপ্তি ঘোষণা করেন সভার সভাপতি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

এসময় চকরিয়া পেকুয়া আসনের সাংসদ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর