শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিউজ রুম / ১৪৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :

পেকুয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আমজাদ হোসেন (৩৪) নামের এক  যুবক মারা গেছে।
রোববার সন্ধ্যা ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আনর আলী মাতব্বর পাড়ায় তার নিজ বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে।
মৃত্যুর শিকার আমজাদ হোসেন একই এলাকার মৃত ফয়েজ আহমেদের ছেলে।
আমজাদ হোসেনের চাচাতো ভাই পেকুয়া উপজেলা আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহাদাত হোসেন বলেন, সন্ধ্যায় আমজাদ হোসেন নিজ বাড়িতে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাকে তাৎক্ষণিক পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ বলেন, ঘটনাটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। ঘটনার ব্যাপারে খোঁজ খবর নিতে মৃতের বাড়ীতে পুলিশ পাঠানো হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর