শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

লিগ্যাল এইড সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করেছে : জেলা জজ

নিউজ রুম / ১৫৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদ বলেছেন, লিগ্যাল এইড সরকারের এক অনবদ্য মানবিক কার্যক্রম। এই কার্যক্রমের অধীনে গরীব, অসহায়, অসচ্ছল, নির্যাতিতা নারী ও শিশু, তৃতীয় লিঙ্গ, সমাজের পিছিয়ে থাকা নাগরিকদের বিনামূল্যে সরকারি খরচে আইনী সহায়তা প্রদান করা হয়। ফলে লিগ্যাল এইড সবার বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত করেছে।
জেলা লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত) ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবদুল মান্নান এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন, কক্সবাজারের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম, দ্বিতীয় ও পঞ্চম আদালতের বিচারক যথাক্রমে মহিউদ্দিন মুরাদ, মোহাম্মদ সাইফুল ইলাহী, নিশাত সুলতানা, যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার, সিনিয়র সহকারী জজ সুশান্ত প্রসাদ চাকমা, সিনিয়র সহকারী জজ ওমর ফারুক, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম, সিনিয়র সহকারী জজ মাজেদ হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে, কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শাকিল আহমেদ (ক্রাইম এন্ড অবস), মেডিকেল অফিসার ডা: কনিনীকা দস্তিদার, জেল সুপার শাহ আলম খান, শহর সমাজসেবা অফিসার সাজিয়া আফরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
আইএনজিও এবং এনজিও প্রতিনিধিদের মধ্যে ইউএনএইচসিআর-এর এসিস্ট্যান্ট প্রটেকশন অফিসার মোস্তফা শিরিন, সিনিয়র প্রটেকশন এসিস্ট্যান্ট তারানা শারমিন তনিমা, ইউএনডিপি’র মোঃ আবদুস সামাদ ও মোঃ ওয়াহিদ হোসাইন, ইউনিসেফ এর সিপি অফিসার আসমা আনোয়ার, আইআরসি’র টেকনিক্যাল অফিসার (লিগ্যাল) ফারহানা রব সাথী, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম ও তৃপ্তি পাল, মুক্তি’র লজিস্টিক অফিসার ছোটন শর্মা, প্রজেক্ট অফিসার আনাস হোসাইন সাজিদ, ওসিসি’র আবদুল মোনায়েম খান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভায় সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসের প্রধান সহকারী মোহাম্মদ ইমতিয়াজ হাসান।

 

সভার শুরুতে জেলা লিগ্যাল এইড কমিটির পক্ষে লিগ্যাল এইড অফিসার (ভা:) ও সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আবদুল মান্নান এবং জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবীরা পৃথক পৃথকভাবে কক্সবাজারের নবাগত জেলা ও দায়রা জজ মুনসী আবদুল মজিদকে ফুল দিয়ে বরণ করে নেন।

 


আরো বিভিন্ন বিভাগের খবর