শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কালাম আজাদের ৮ম গবেষণাগ্রন্থ ‘শহীদ সাবের : জীবন ও সাহিত্যকর্ম’ প্রকাশিত

নিউজ রুম / ২০২ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক :
কবি, গবেষক ও সাংবাদিক কালাম আজাদের অষ্টম গবেষণা গ্রন্থ শহীদ সাবের : জীবন ও সাহিত্যকর্ম’ প্রকাশিত হয়েছে। একাত্তরের শহীদ বুদ্ধিজীবী শহীদ সাবেরের ৫৩ তম শাহাদাত বার্ষিকী  উপলক্ষে  ৩১ মার্চ ঢাকার স্বনামধন্য  প্রকাশনী সংস্থা স্বপ্ন ‘৭১ প্রকাশন  থেকে প্রকাশিত ২৭২ পৃষ্ঠার এই বইয়ের দাম ধরা হয়েছে ৬৫০ টাকা।
স্বপ্ন ‘৭১ প্রকাশনের প্রকাশক আবু সাঈদ বলেন, কালাম আজাদ একজন পরিশ্রমী লেখক। দীর্ঘদিন ধরে ইতিহাস,  মুক্তিসংগ্রাম নিয়ে লেখালেখি করে আসছেন। ‘ শহীদ সাবের : জীবন ও সাহিত্যকর্ম বইটি দীর্ঘ দিনের কষ্টের ফসল ও তাঁর অষ্টম  গবেষণা গ্রন্থ ।  বিশ শতকের রাজনীতি, সাংবাদিকতা, সংস্কৃতি, সাহিত্য ও বাঙালি জাতির ইতিহাসে শক্তিশালী কলম সৈনিক শহীদ সাবের (১৯৩০-১৯৭১) এর জীবন ও স্বল্পপ্রজ সাহিত্যকর্ম পাঠ বিশ্লেষণাত্মক, ঐতিহাসিক এবং বর্ণনামূলক পদ্ধতিতে ‘শহীদ সাবের: জীবন ও সাহিত্যকর্ম’ গবেষণা গ্রন্থে কালাম আজাদ নিষ্ঠার সঙ্গে তুলে ধরেছেন।
উল্লেখ্য, বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর করা কালাম আজাদ ইতোমধ্যে ভাষা আন্দোলনে কক্সবাজার,  রাজাকারনামা, কক্সবাজারে বঙ্গবন্ধু,  কক্সবাজারের সংগীত ও নাট্যচর্চার ইতিবৃত্ত,  মুক্তিযুদ্ধে আরাকানে বাঙালি শরণার্থী,  মাতৃভাষা,  অমিত চৌধুরীকে লেখা পত্রাবলি,  সংবাদপত্রে চট্টগ্রামের রাষ্ট্রভাষা আন্দোলন : আধেয় বিশ্লেষণ  রচনা করে খ্যাতি অর্জন করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর