শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

বিরল সূর্যগ্রহণ শুরু: বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে!

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

বিডি ডেস্ক :

আজ বিরল এক সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ববাসী। আজকের এই সূর্য গ্রহণ প্রতি বছর হওয়া সাধারণ সূর্যগ্রহণের মত নয়। এটি একটি বিরল সূর্যগ্রহণ, যেখানে চাঁদ সম্পূর্ণরূপে ঢেকে ফেলবে সূর্যকে। তাই এটিকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলা হয়ে থাকে। এর ফলে প্রায় সাড়ে ৪ মিনিট অন্ধকারে ঢেকে থাকবে বিশ্বের বিভিন্ন অঞ্চল। বাংলাদেশ সময়ে এই গ্রহণ শুরু হয় রাত ৯টা ৪২ মিনিট ১৮ সেকেন্ডে।

সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট জিরো জিরো সেকেন্ডে। আর সূর্য তার নিজ কেন্দ্র্র এবং পৃথিবীর কেন্দ্র বরাবর অবস্থান করবে রাত ১২টা ১৭ মিনিট ১৮ সেকেন্ডে। দীর্ঘ এবং বিরল এই সূর্যগ্রহণ শেষ হবে রাত ২টা ৫২ মিনিট ১৮ সেকেন্ডে। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ১ থেকে সাড়ে ৪ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এই সময় যুক্তরাষ্ট্রের বেশি কয়েকটি রাজ্য দিনের বেলাতেও রাতের মত অন্ধকার নেমে আসবে।

স্থানীয় সময় রাত হওয়ায় বিরল এই সূর্যগ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থান থেকে এ দৃশ্য দেখা যাবে। যুক্তরাষ্ট্রের টেক্সাস, ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি, ইলিনয়, কেনটাকি, ইন্ডিয়ানা, ওহাইও, পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্মন্ট, নিউ হ্যাম্পশায়ার এবং মেইনে এই গ্রহণ দৃশ্যমান হবে। টেনেসি এবং মিশিগানের কিছু অংশ থেকেও দেখা যাবে এই গ্রহণ।

বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা না গেলেও যারা গ্রহণটি দেখতে চায় তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাইলে নাসার ওয়েবসাইট থেকে সরাসরি এই সূর্যগ্রহণ দেখা যাবে। সূর্যগ্রহণ দেখতে আগ্রহী ব্যক্তিরা সহজেই স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে সরাসরি পূর্ণ সূর্যগ্রহণটি দেখতে পারবেন।


আরো বিভিন্ন বিভাগের খবর