শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

সৌদি আরবে ঈদুল ফিতর বুধবার, বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক মঙ্গলবার

নিউজ রুম / ১৭৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

বিডি ডেস্ক :

সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বুধবার ১০ এপ্রিল দেশটিতে উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।গালফ নিউজ জানিয়েছে,  সোমবার সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটি পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করতে বৈঠকে বসে।  এদিন সৌদি আরবের আকাশে চাঁদ দেখা না যাওয়ার বুধবার ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে কমিটি ।

বাংলাদেশ পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে মঙ্গলবার ৯ এপ্রিল সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  বৈঠক করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাংলাদেশের আকাশে মঙ্গলবার কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপন  হবে ১১ এপ্রিল বৃহস্পতিবার।

এদিকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলেও ১০ এপ্রিল বুধবার অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে বলে জানিয়েছে দেশটির ফতোয়া কাউন্সিল। এছাড়া পাকিস্তানের  জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের গবেষণা কাউন্সিল জানিয়েছে,  তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নতুন চাঁদের জন্ম হবে সোমবার রাত ১১ টা ২১ মিনিট থেকে এবং তার বয়স যখন ১৯ ঘণ্টা ১৪ মিনিট হবে, তখন অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যায় দেখা দেবে সেই চাঁদ। সেই হিসেবে দেশটিতে ঈদ উদযাপন হবে আগামী বুধবার।


আরো বিভিন্ন বিভাগের খবর