শিরোনাম :
পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী

চাঁদ দেখা যায়নি, বৃহস্পতিবার ঈদ

নিউজ রুম / ১৭৮ বার পড়ছে
আপলোড : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বিডি ডেস্ক :

মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হচ্ছে না। বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে বাংলাদেশে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

বুধবার (১০ এপ্রিল) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

এর আগে পবিত্র ঈদ-উল-ফিতরের চাঁদ দেখতে সন্ধ্যায় বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখার মধ্য দিয়ে ইসলামি (হিজরি) ক্যালেন্ডারের শাওয়াল মাসের শুরু হয়। চন্দ্র মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। যে কারণে পবিত্র ঈদের তারিখ জানার জন্য ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়।

এবার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে প্যান্ডেলের অভ্যন্তরে প্রায় ৩৫ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত আয়োজনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মেয়র বলেন, যদি জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত আয়োজন সম্ভব না হয়, তবে বায়তুল মোকাররমে পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে (সকাল ৯টায়)।


আরো বিভিন্ন বিভাগের খবর