শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

খেলাধুলা যুবকদের মন ও মননের বিকাশ ঘটিয়ে অপরাধ থেকে দূরে রাখে-এমপি আশেক

নিউজ রুম / ৭০৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ফরিদুল আলম দেওয়ান :

মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক বলেছেন, খেলাধুলা সাংস্কৃতিক চর্চা যুবকদের মন ও মননের বিকাশ ঘটিয়ে অপরাধ থেকে দূরে রেখে নৈতিক যুবসমাজ গঠনে ভূমিকা রাখে। তাই উঠতি বয়সের ছাত্র ছাত্রী ও যুবকদের প্রাতিষ্ঠানিক পুঁথিগত শিক্ষার পাশাপাশি উৎসাহিত করতে হবে। তিনি গতকাল ২৭ ফেব্রুয়ারি (সোমবার) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়ায় নবনির্মিত শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মীর কাসেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক ইউ পি চেয়ারম্যান ফরিদুল আলম,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক এহেসানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক সৈয়দুল কাদের, সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান, হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ ওয়াহিদ চৌধুরী শামীম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মকছুদ আলম, হোয়ানক ইউনিয়ন আঃ লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মাহমুদ সবুজ, ইউনিয়ন যুবলীগ সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক মিজান চৌধুরী, ৫ নং ওয়ার্ড আঃ লীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নোমান লেদু, সাধারণ সম্পাদক নৃপেন্দ্র কান্তি দে, ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম,
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্পাদক আনসারুল করিম ও টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ইউপি সদস্য আশেক ইলাহী। উদ্বোধনী দিনে হোয়ানক বড়ছড়া আশেক মেম্বার একাডেমীকে ২-০ গোলে হারিয়ে কালার মারছড়া লাল দল বিজয় লাভ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর