শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

সাংস্কৃতিক কর্মকাণ্ড বেগবানের মধ্য দিয়ে অপসংস্কৃতি রুখতে হবে ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বক্তারা

নিউজ রুম / ৩২৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদ আয়োজিত ৫ দিন ব্যাপী নৃত্য কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ১১ ডিসেম্বর কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে (ডরমেটরী ভবন) বিকাল ৩টা থেকে কর্মশালার সমাপনী দিনের ক্লাস শুরু হয়। লোক ও সৃজনশীল নৃত্যের উপর প্রশিক্ষণ প্রদান করেন বিশিষ্ট নৃত্য প্রশিক্ষক মোঃ হারুনুর রশীদ লিটন। কর্মশালা শেষে সন্ধ্যা ৭টায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং ছেন লা, প্রবীণ নৃত্য শিল্পী দিলীপ চৌধুরী, সংগঠনের সহ সভাপতি মানিক বৈরাগী। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মনির মোবােক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মশালা সমন্বয়ক মহিমা শবনম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সহ সাধারণ সম্পাদক সায়ন্তন ভট্টাচার্য্য।
বক্তারা বলেন, ৫ দিনব্যাপী নৃত্য কর্মশালার আয়োজন কক্সবাজারের সাংস্কৃতিক চর্চায় খুবই গুরুত্ব বহন করেছে। সকল প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা আরো বলেন, মৌলবাদের অপশক্তি রুখে দিতে সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নব প্রজন্মকে আরো সক্রিয় করতে হবে।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনুকমালা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মোঃ আবছার, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক রাজীব দেবদাশ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সহ সাধারণ সম্পাতক তামজিদ পাশা, কোষাধ্যক্ষ স্বরুপ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক সায়ন্তী ভট্টাচার্য্য, সংগীত বিভাগের প্রশিক্ষক রিদিতা মাইশা, একাডেমির সমন্বয়ক জয়নাব রহমান, সদস্য প্রিয়া ধর, ইষ্টি দে প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর