শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

উপকূল থেকে অস্ত্রসহ জলদস্যু আটক

নিউজ রুম / ১৩৫৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উপকূল থেকে দেশিয় তৈরী বন্দুক ও গুলিসহ এক জলদূস্যকে আটক করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়া উপজেলার লেমশিখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জনৈক মো. হাবিবুল্লাহর দোকান সংলগ্ন বেড়ীবাধ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মো. ওসমান গনি (২৭) মহেশাখালী উপজেলার সাপেরডেইল এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।
কোস্টগার্ড জানিয়েছে, ওসমান গনি কুতুবদিয়া উপকূলে সক্রিয় জলদূস্য বাহিনী কথিত মিন্টু গ্রুপের সদস্য। সে চিহ্নিত জলদূস্য এবং জলদূস্যতার অভিযোগে তার বিরুদ্ধে কুতুবদিয়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
লে. কমান্ডার মুনিফ তকি বলেন, বৃহস্পতিবার ভোর রাতে কুতুবদিয়ার লেমশিখালী ইউনিয়নের উপকূলীয় বেড়ীবাধ এলাকায় অপরাধ সংঘটনের জন্য কতিপয় লোকজন সশস্ত্র অবস্থায় অবস্থান করছে খবরে কোস্টগার্ডের একটি দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৬/৭ জন সন্দেহজনক লোক দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় ধাওয়া দিয়ে কোস্টগার্ড সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হয়।
” পরে আটক মো. ওসমান গনির হেফাজত থেকে দেশিয় তৈরী একটি বন্দুক ও দুইটি গুলি পাওয়া যায়। এরপর ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী আরেকটি বন্দুক ও তিনটি গুলি। ”
কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, ” কুতুবদিয়া উপকূলে সক্রিয় জলদূস্য বাহিনী মিন্টু গ্রুপের সদস্যরা দেশিয় কার্গো ও পন্যবাহী ট্রলারে ডাকাতি, মাছ ধরার ট্রলার লুট এবং জেলেদের জিন্মি করে মুক্তিপণ আদায়সহ নানা অপকর্মের সঙ্গে জড়িত। আটক জলদূস্য ওসমান মিন্টু বাহিনীর সদস্য। ”
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কুতুবদিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।


আরো বিভিন্ন বিভাগের খবর