শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা

নিউজ রুম / ১৮১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

দেলওয়ার হোসাইন :
২১ মে অনুষ্ঠিত হবে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদের ৪র্থ তম নির্বাচন এবং সারাদেশের ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করছেন এক নারী প্রার্থী সহ ৪ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
পেকুয়া উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন একমাত্র নারী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যানের স্ত্রী রুমানা আক্তার (আনারস), সাবেক উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু (ঘোড়া),  উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম (মোটর সাইকেল), জেলা আওয়ামীলীগ নেতা আশরাফুল ইসলাম (দোয়াত কলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুল হক (টিউব অয়েল), মাহবুবুল করিম (তালাচাবি), মমতাজুল ইসলাম (চশমা), নাছির উদ্দিন (মাইক), শাহাব উদ্দিন (উড়োজাহাজ)। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ৪ প্রার্থী। তারা হলেন, বর্তমান ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম (ফুটবল), রাজিয়া সোলতানা (প্রজাপতি), ইয়াসমিন সোলতানা (কলসি), আজমীর নূরে জান্নাত (চুন্নি)।
পেকুয়া উপজেলা নির্বাচন অফিসের ওয়েবসাইটে দেয়া প্রার্থীদের হলফনামা পর্যালোচনায় দেখা যায়, ৪ প্রার্থীর মধ্যে শিক্ষায় এগিয়ে আছেন জেলা আওয়ামীলীগ নেতা ড. মুহাহাম্মদ আশরাফুল ইসলাম সজিব, অর্থ সম্পদে এগিয়ে আছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম। সাবেক ২ বারের উপজেলা চেয়ারম্যান রাজু তার পেশা এবং ব্যবসায় উল্লেখ করেন কৃষি কাজ ও লবণ ব্যবসা। একমাত্র নারী প্রার্থী ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী রুমানা আক্তারের স্বর্ণ রয়েছে মাত্র ১ ভরি যার মূল্য এক লক্ষ দশ হাজার টাকা।
উচ্চ শিক্ষিত ড. আশরাফুল ইসলাম ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন ডিগ্রি নিয়েছেন। তার মামলা রয়েছে ২ টি যা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। নগদ টাকা, ব্যবসায় পুঁজি সহ তার অর্থ সম্পদ রয়েছে ৩৮ লক্ষ ৯১ হাজার ৯ শত ৬ টাকা। তার পেশায় উল্লেখ করেছেন পরামর্শক।
সাবেক দুই বারের উপজেলা চেয়ারম্যান শাফয়েত আজিজ রাজু পাশ করেছেন বিকম। তার অর্থ সম্পদ ১৭ লাখ ৪০ হাজার টাকা। তৎমধ্যে ৭০ হাজার টাকা দামের একটি পুরাতন মোটর সাইকেলও রয়েছে। জমিদার পরিবারের সন্তান হলেও তার নামে জমি রয়েছে মাত্র ১৪৬ শতক। বিএনপি নেতা রাজু দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় দল থেকে বহিস্কারও হয়েছেন। তার পেশা এবং ব্যবসায় উল্লেখ করেন, কৃষি কাজ ও লবণ ব্যবসা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম অর্থসম্পদে এগিয়ে রয়েছেন সবার চেয়ে। তার সম্পদের পরিমাণ ৫৫ লাখ ৯০ হাজার টাকা। রয়েছে ৬০ হাজার টাকা দামের লাইসেন্স করা একটি শাটার গান বন্দুক এবং ৫ লাখ টাকা দামের একটি নোহা গাড়ী। শিক্ষাগত যোগ্যতার কলামে উল্লেখ করেছেন স্ব-শিক্ষিত। পেশায় তিনি একজন ঠিকাদার ও ডেমপার, পিকআপ ভাড়া দেওয়া নেওয়ার ব্যবসা করেন।
একমাত্র নারী প্রার্থী রুমানা আক্তার বর্তমান উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের স্ত্রী। স্বামী জাহাঙ্গীর আলমের প্রার্থীতা বাতিল হলে স্ত্রী রুমানা আক্তার এবার নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। পেশায় তিনি একজন গৃহিনী এবং স্ব-শিক্ষিত। স্বর্ণালংকারের কলামে তিনি উল্লেখ করেন তার রয়েছে মাত্র এক ভরি স্বর্ণ যার মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। তার মোট অর্থসম্পদের পরিমাণ ৪১ লাখ ৩৪ হাজার ৫শত ৪৫ টাকা।


আরো বিভিন্ন বিভাগের খবর