বিডি প্রতিবেদক :
সদ্য যোগদানকৃত আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান সেলিম মো. জাহাঙ্গীর সঙ্গে কক্সবাজারস্থ রোহিঙ্গাদের নিয়ে কাজ করা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বিদেশী এনজিও কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় কক্সবাজারের ট্যুরিস্ট পুলিশের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সেলিম মো. জাহাঙ্গীর এপিবিএন প্রধানের দায়িত্ব পাওয়ার পর কক্সবাজার জেলা সফর করেন। এসময় তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে কর্মরত কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পের বর্তমান অবস্থা, সমস্যা ও চ্যালেঞ্জ সমূহ এপিবিএন প্রধানের নিকট তুলে ধরেন এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এপিবিএন সদস্যদের কার্যক্রমের প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
এপিবিএন প্রধান তার বক্তব্যে বলেন, রোহিঙ্গা ক্যাম্পের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে এপিবিএন সদস্যরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। তিনি রোহিঙ্গা ক্যাম্পের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সকলের সহযোহিতা কামনা করেন।
এ সময় ডিআইজি (এফডিএমএন) জনাব মোহাম্মদ আবদুল্লাহীল বাকী, ৮, ১৪ ও ১৬ এপিবিএন এর অধিনায়ক এবং কক্সবাজার জেলার পুলিশ সুপার উপস্থিত ছিলেন।
বিদেশী সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউএনএফপিএ এর হেড অব সাব রোজেলিদা রাফায়েল, ইউনিসেফ এর চীফ ফিল্ড অফিস সৈয়দ এগাতুল্লাহ, ইউএনএইচসিআর এর হেড অব অপারেশন ইয়াকো অ্যাকাসাকা প্রমুখ।
###