শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

ট্রলার ডুবি : আরও ৩ জেলের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের নাজিরারটেক চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় দুই দিনে ৫ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এরমধ্যে রোববার দুপুরে মহেশখালী চ্যানেল থেকে হোসেন আহমদ, আজিজুল হক ও মোহাম্মদ আবছার নামের তিন জন জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড।
এর আগে শনিবার রাত পর্যন্ত স্থানীয় জেলে ও কোস্টগার্ড মিলে উদ্ধার অভিযান চালিয়ে মো. আয়ূব ও সাইফুল ইসলাম নামের দুই জেলের মৃতদেহ উদ্ধার করে। এরা ৫ জনই খুরুশকুল ইউনিয়নের বাসিন্দা এবং এফবি মায়ের দোয়া ট্রলারের জেলে।
এবিষয়ে ট্রলার মালিক জাকের হোসেন বলেন, শুক্রবার (১৯ আগষ্ট) বিকেলে নাজিরারটেক পয়েন্টে আমার মালিকানাধীন এফবি মায়ের দোয়া ট্রলারটি ডুবে যায়। সেসময় ১১ জন জেলে নানাভাবে কূলে ফিরলেও ৮ জেলে নিখোঁজ ছিল। এদের মধ্যে দুইদিনে ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ৩ জেলে।
কক্সবাজার সদর থানার ওসি ( ভারপ্রাপ্ত) সেলিম উদ্দিন বলেন, মৃতদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর