শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি, প্রতিবন্ধী যুবক নিহত

নিউজ রুম / ১১৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের গোলাগুলিতে মোহাম্মদ রফিক (৩৩) নামে এক প্রতিবন্ধী রোহিঙ্গা নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ৮ ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের বি ৬১ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রফিক ওই ক্যাম্পের শামসুল আলমের ছেলে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, দুই গ্রুপের গোলাগুলির মধ্যে পড়ে আহত এক রোহিঙ্গাকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। নিহত ওই রোহিঙ্গা যুবক বুদ্ধি প্রতিবন্ধী বলে জেনেছি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে এপিবিএনের তৎপরতা অব্যাহত আছে বলেও জানান তিনি।
গত এক সপ্তাহের মধ্যে এটি রোহিঙ্গা ক্যাম্পে দ্বিতীয় হত্যাকাণ্ড। এর আগে গত ৫ মার্চ ২০ নং রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি মোহাম্মদ নুরকে হত্যা করে দুর্বৃত্তরা।


আরো বিভিন্ন বিভাগের খবর