শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

উখিয়ায় নাশকতা মামলার আসামি আটক

নিউজ রুম / ৮৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নে নাশকতা মামলায় শামসুদ্দিনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
১০ আগষ্ট (রোববার) দুপুরে সোনারপাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামসুদ্দিন (৪৮) জালিয়াপালং ৩ নম্বর ওয়ার্ডের সোনারপাড়া এলাকার আহমদ হোসেনের ছেলে। তিনি জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালামসহ তিন জনের ওপর ২৮ জানুয়ারি সন্ত্রাসী হামলার ঘটনায় দায়ের করা মামলার ২০ নম্বর আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, মামলায় মোট ৪৬ জনকে আসামি করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে বর্তমানে শামসুদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সকল আসামিকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
স্থানীয়রা এই গ্রেফতারিকে স্বাগত জানিয়ে বিচারের মাধ্যমে শাস্তির দাবী জানিয়েছেন এবং শান্তি বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, এর আগে ওই মামলার ১০ নম্বর আসামি মোহাম্মদ ফয়সালকেও গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, হামলার পর দিনই এলাকায় তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। হামলার নিন্দা জানিয়ে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর