শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

পেকুয়ায় আ.লীগ-বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা

নিউজ রুম / ১৭১ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের পেকুয়ায় রবিবার সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্টেডিয়াম থেকে চৌমুহনী হয়ে পেকুয়া বাজার পর্যন্ত স্থানে সভা-সমাবেশ, মিছিল ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারী করে ১৪৪ ধারা জারীর বিষয়টি বিজ্ঞপ্তি ছাড়া শনিবার মধ্যরাতে মাইকিং করে প্রচারও করা হয়।
জানা গেছে, পেকুয়া সদরে বিএনপি তেলের দাম ও নিত্যপণ্যের দাম বৃদ্ধি ও সহযোগী সংগঠনের দুই নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয়।
অন্যদিকে ২১ আগস্ট শেখ হাসিনাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় আওয়ামীলীগ।
পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারী করা হয় বলে ইউএনও জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর