শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

মৃত্যুবার্ষিকীর দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা- সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জ্ঞানের উর্বর জগৎ

নিউজ রুম / ১৭৪ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের জেলার একজন আলোকিত মানুষ। যিনি জেলার সংবাদ পত্র, সাংবাদিকতার বীজ রোপন করে তৈরী করেছেন একটি অধ্যায়। রাজনীতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং ক্রীড়া আঙ্গনে রয়েছে এই ব্যক্তির সমান বিচরণ। জ্ঞানের উর্বর একটি জগতের মানুষ নুরুল ইসলাম জেলাবাসির কাছে স্মরণীয় হতে থাকবে।
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর দৈনিক কক্সবাজার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তারা এমন কথা বলেন।
বুধবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, এসএম আমিনুল হল চৌধুরী, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও প্রয়াত মোহাম্মদ নুরুল ইসলামের সন্তান মো. মুজিবুল ইসলাম মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন। মিলাদ ও পরে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রিয় ঈদগাঁও মাঠ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল কাইয়ুম।
এতে প্রেসক্লাবের সহ সভাপতি মমতাজ উদ্দিন বাহারী, সদস্য জিএম আশেক উল্লাহ, মোহাম্মদ নুরুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

##


আরো বিভিন্ন বিভাগের খবর