শিরোনাম :
নদী ও সাগরকেন্দ্রিক পর্যটনে নতুন দিগন্ত, চালু হলো বিলাসবহুল প্রমোদতরী মহেশখালী ও টেকনাফে জেন্ডার সমতা প্রকল্পের অর্জন ধরে রাখতে অংশীজনদের সম্পৃক্ততার তাগিদ বাঙালি মধ্যবিত্ত পুরুষের জন্মদিন উদ্‌যাপনের বিলাসিতা শরীরে ৮টি গুলির ক্ষত, ৫ ঘণ্টা চিকিৎসা শেষে সঙ্গীকে নিয়ে বনে ফিরল সেই হাতি ১৯ নভেম্বর ঘিরে কক্সবাজারে সতর্ক অবস্থানে বিএনপি, নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ প্রস্তুতি কক্সবাজারে পর্যটন কার্নিভাল উপলক্ষে কোন গাছ কাটা হয়নি বর্জ্য থেকে সম্পদ: মুক্তি কক্সবাজারের উদ্যোগে কক্সবাজার পৌরসভায় সার্কুলার ইকোনমি প্রকল্পের উদ্ধোধন পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি ও মানববন্ধন নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ

ঐক্যবদ্ধ আওয়ামীলীগকে কেউ হারাতে পারবে না- হুইপ স্বপন

নিউজ রুম / ২১০ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সাকলাইন আলিফঃ
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, এই জনপদে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। ২০২৩ সালের নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে।
দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথাগুলো বলেছেন।
চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে সকাল দশটায় শুরু হয় সম্মেল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম পর্ব দুপুর দেড়টার দিকে শেষ হয়। এরপর ২ টার দিকে শুরু হয় কাউন্সিল অধিবেশন।
কাউন্সিলে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় দ্বিতীয়বারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হলেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম ।সম্মেলনে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন মো: আবু মুছা।
সম্মেলনে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, সহ সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনজিত দাশ সহ অনেকে।


আরো বিভিন্ন বিভাগের খবর