শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ওসি প্রদীপের সাজানো মামলা প্রত্যাহার ও সাংবাদিক ফরিদুলের পাসপোর্ট ফেরতের দাবি

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশের দেওয়া কথিত সাজানো মামলায় দীর্ঘ ছয় বছর ধরে চরম হয়রানির শিকার সাংবাদিক ফরিদুল মোস্তফা খান–এর বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা অবিলম্বে প্রত্যাহার এবং আটক রাখা পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার জোর দাবি জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ (জেপিএস)।
সংগঠনটির মতে, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলার মাধ্যমে একজন পেশাদার সাংবাদিককে বছরের পর বছর ভোগান্তির মধ্যে রাখা শুধু ব্যক্তিগত নিপীড়নই নয়, বরং এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের হয়রানি একটি ভয়ংকর দৃষ্টান্ত তৈরি করছে, যা সাংবাদিক সমাজের জন্য গভীর উদ্বেগের কারণ।
এ ঘটনায় জেপিএস-এর চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রফিক তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার ও পাসপোর্ট ফেরত না দেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্রকে জরুরি ভিত্তিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর