শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্য নিহত

নিউজ রুম / ১৮৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

ইসমাইল হাসান :
নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তে বন্য হাতির আক্রমণে আব্দুল মান্নান (৪৫) নামে ১১ বিজিবির এক নায়েব সুবেদার নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান নাইক্ষ্যংছড়ি সদরের সীমান্তবর্তী ভাল্লুকখাইয়া বিওপির নায়েব সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্র জনায়, নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৮-৪৯নং সীমান্ত পিলার এলাকা দিয়ে মিয়ানমারের চোরাই গরু পাচার করাচ্ছে এমন খবরে বিজিবির একটি টহল দল নায়েব সুবেদার আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান শুরু করে। পথিমধ্যে বন্য হাতির দল সামনে পড়ে গেলে অন্যান্য সদস্যরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলেই মারা যান।এদিকে বন্য হাতির উৎপাতে নাইক্ষ্যংছড়ির কয়েকটি এলাকায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্টু সাহা আজ সকালে বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, রাতেই বিজিবির লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। এ সময় তহিদুল ইসলাম নামে বিজিবির আরেক সদস্য গুরুত্বর আঘাত পায়। তাকে কক্সবাজারে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর