শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

কমিউনিটি পুলিশিং জনগণের সাথে সেতু বন্ধনে কাজ করে

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

মুকুল কান্তি দাশ,চকরিয়া:
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চিরিংগা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে অনুষ্টিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এই দিনকে ঘিরে আয়োজন করা হয়েছে র‌্যালী ও আলোচনা সভার। শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় বানিয়ারছড়াস্থ চিরিংগা হাইওয়ে পুলিশ স্টেশনে এই আয়োজন করা হয়।
চিরিংগা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভুইয়ার সভাপতিত্বে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্টিত হয়। র‌্যালীটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চিরিংগা হাইওয়ে থানায় গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় মিলিত হন।
সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং মুলত জনগণের সাথে পুলিশের সেতু বন্ধন তৈরী করে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে যেকোন সমস্যার সমাধান সম্ভব। কমিউনিটি পুলিশিং ট্র্যাডিশনাল পুলিশিংয়ের চেয়েও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তাই কমিউনিটি পুলিশিং কে আরও সক্রিয় করে সমাজ থেকে সবধরনের অপরাধ নির্মূলে কাজ করতে হবে।
চিরিংগা হাইওয়ে থানার অপারেশর অফিসার (এসআই) খোকন কান্তি রুদ্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহরাজ উদ্দিন মিরাজ, চিরিংগা হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সভাপতি মো.বেলাল উদ্দিন,আরকান সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি জহির আহমদ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ন-সম্পাদক কামাল আজাদ, রিপোর্টাস ইউনিটি চকরিয়া শাখার সভাপতি মুকুল কান্তি দাশ, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি মো.সেলিম উদ্দিন, পেকুয়া-মগনামা শমিক সংঘটনের সম্পাদক মো.আবু মুসা, লামা-আলীকদম শ্রমিক সংঘটনের সম্পাদক মো.রফিক উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য মো.আলমগীর প্রমুখ।


আরো বিভিন্ন বিভাগের খবর