শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ :সভাপতি আলমগীর : সম্পাদক মাসুম আজ সে ভয়াল ২৯ এপ্রিল :উপকূলবাসীর স্বজন হারানোর দিন কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার অস্ত্রের মুখে অপহরণ করা সেই ইউপি সদস্য রুস্তম আলী অবশেষে মুক্ত টেকনাফে র‌্যাব-১৫ এর বিশেষ অভিযান: সাজাপ্রাপ্ত ও একাধিক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার রামুতে সাড়ে ২৪ হাজার ইয়াবাসহ আটক ২ তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ

“বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির খুটাখালী শাখা গঠন

নিউজ রুম / ১৩৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির অধিনে চকরিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ১১জন বিশিষ্ট খুটাখালী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।যার রেজিঃনং-বি-১৯৫১।
গত মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে উপজেলার মৎস্য কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
উপজেলা মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হুমাইরা জান্নাত এর স্বাক্ষরিত কমিটির অনুমোদনের পূর্ণাঙ্গ রুপ লাভ করে।
অনুমোদিত খুটাখালী শাখার সভাপতি হলেন,সংরক্ষিত মহিলা ১,২ ও ৩নং ওয়ার্ডের সদস্যা রাজিয়া সোলতানা,সহ-সভাপতি-ফরহাতুল ইসলাম,সাধারণ সম্পাদক-সামশু উদ্দিন,যুগ্ম-সাধারণ হুমায়ুন রশিদ,কোষাধ্যক্ষ-মহিব্বুল ছিদ্দিক,সাংগঠনিক সম্পাদক-মোঃ সাইফুদ্দিন,মৎস্য বিষয়ক সম্পাদক-মহি উদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক-রোকসানা আক্তার,দপ্তর সম্পাদক-আমির হোছাইন,ক্রীড়া বিষয়ক সম্পাদক-সিরাজুল মোস্তাফা রিপন ও সদস্য-আবদুল হোসেন।
কমিটির কাজ (সংক্ষেপে),ইউনিয়নে প্রকৃত মৎস্যজীবীরা সরকারী ভাতাভোগী কিনা,নাকি বাদ পড়েছে।ভাতাভোগী জেলেরা সরকারী ভাতা ঠিকমত পায় কিনা।ভাতাভোগী জেলেরা মাছ ধরতে গিয়ে কোন র্দূঘটনায় শিকার হয়েছে কিনা।তা খতিয়ে দেখে যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট পেশ করা।


আরো বিভিন্ন বিভাগের খবর