শিরোনাম :
দক্ষিণ এশিয়ায় পর্যটনে অবদানের তিন পুরস্কার সায়মান হোটেল পরিবারের রোহিঙ্গা সাড়ায় স্থানীয় এনজিও বঞ্চিত, এক সংস্থার ৩৪ প্রকল্প নিয়ে প্রশ্ন পণ্য মেলায় মুক্তি কক্সবাজার কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা

টিভি রিপোর্টিংয়ের উচ্চারণ ও বাচনভঙ্গি বিষয়ক দুই মাসব্যাপী কর্মশালা শুরু

নিউজ রুম / ১৭৭ বার পড়ছে
আপলোড : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজারে টিভি রিপোর্টিংয়ের উচ্চারণ ও বাচনভঙ্গি বিষয়ক দুই মাসব্যাপী কর্মশালা শুরু হয়েছে। রোববার রাত ৮টায় কক্সবাজার প্রেস ক্লাবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের।
উদ্বোধনকালে তিনি বলেন, “গণমাধ্যমের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এতে অনেকেই যুক্ত হচ্ছে সাংবাদিকতায়। তাই দক্ষ ও স্মার্ট সাংবাদিক হতে হলে অবশ্যই নিজেদের উচ্চারণ শুদ্ধ করতে হবে। বিশেষ করে টেলিভিশন ও মাল্টিমিডিয়ায় কর্মরত সাংবাদিকদের জন্য এই প্রশিক্ষণ খুবই সময়োপযোগী। ভবিষ্যতে উচ্চারণ ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমদ, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সদস্য এডভোকেট আয়াছুর রহমান, শব্দায়ন আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক জসীম উদ্দিন বকুল, প্রশিক্ষণ সমন্বয়ক কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রুমানা আক্তার, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দিপু।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন।
কক্সবাজার প্রেস ক্লাব, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও শব্দায়ন আবৃত্তি একাডেমির সহযোগিতায় ২ মাস ব্যাপী এই কর্মশালার আয়োজন করে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন। এতে কক্সবাজারে ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিচ্ছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর