শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

১০০টি মহাসড়ক উদ্বোধন

নিউজ রুম / ১৬০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
আজ দেশের ৫১টি জেলায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক নির্মিত দুই হাজার কিলোমিটার দৈর্ঘ্যের ১০০টি মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ৫৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়কের উদ্বোধন করা হয়।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯ কিলোমিটার দীর্ঘ এবং ৫.৫০ মিটার প্রশস্ত এই সড়কটি উদ্বোধনের ফলে চকরিয়া-লামা-আলিকদম উপজেলার বৃহত্তম জনগোষ্ঠী ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কসহ সারাদেশের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে ব্যবসা বাণিজ্য,কৃষি,চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সুফল ভোগ করতে পারবে।
এ উপলক্ষে কক্সবাজার প্রান্তে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো শাহীন ইমরানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য জাফর আলম,জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো শাহে আরেফিন,পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর